চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত

চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত
চট্টগ্রামে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ইমন (২৭) নামে এক কর্মী নিহত হয়েছেন।

রোববার (৭ মার্চ) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত ইমন স্থানীয় বাসিন্দা নুর কাশেমের ছেলে ও বায়েজিদ থানা ছাত্রলীগের কর্মী ছিলেন।

স্থানীয়রা জানায়, নিহত ইমন প্রবাসী যুবলীগ নেতা এস এম শফিকুল ইসলাম শফির অনুসারী। প্রতিপক্ষ পলিটেকনিক এলাকার যুবলীগ নেতা আবু মহিউদ্দিনের অনুসারীদের হামলায় তিনি প্রাণ হারান। এদিকে, শফি ও আবু মহিউদ্দিন দুজনই সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

সূত্র আরও জানায়, নিহত ইমনের ছোট ভাইকে মারধরের জেরে রাতে আরেফিনগর মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইমন গুরুতর আহত হন। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আশপাশের এলাকার সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট