বসুরহাটে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ২৮

বসুরহাটে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ২৮
নোয়াখালীর কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ২৮ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) বিকেল থেকেই মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বসুরহাট বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই সংঘর্ষের এক পর্যায়ে রাত ১০টার দিকে গুলিতে আলাউদ্দিন নামের একজন নিহত হন।

এ ঘটনায় বুধ্বার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট