ফিনল্যান্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

ফিনল্যান্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে ফিনল্যান্ডকে অধিক পরিমাণে বি‌নি‌য়োগ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

বুধবার (১০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৯মার্চ) ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেখা হাভেস্তোর সঙ্গে ভার্চ্যুয়ালি বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে ড. মোমেন রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় রোহিঙ্গা সংকট সমাধানে ফিনল্যান্ডের কাছে সহায়তা চাওয়া হয়। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। এই সংকট সমাধানে ফিনল্যান্ড ভূমিকা রাখবে বলেও জানান পেখা হাভেস্তো।

বৈঠকে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান পেখা হাভেস্তো। বৈঠককালে ফিনল্যান্ডে বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান