১৪ দিনের কোয়ারেন্টিন শেষে মুক্ত টাইগাররা

১৪ দিনের কোয়ারেন্টিন শেষে মুক্ত টাইগাররা
নিউজিল্যান্ড সফরে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে বাংলাদেশ ক্রিকেট দল এখন মুক্ত। এখন থেকে টাইগার ক্রিকেটারদের মুখে মাস্কও পরতে হবে না।

নেই কোনো সামাজিক দূরত্ব বজায় রাখারও বাধ্যবাধকতা। এমনকি জনসমাগমে ঘুরে বেড়ানোয় নিষেধাজ্ঞাও থাকছে না।
করোনাকালেই নিউজিল্যান্ডে এখন পর্যন্ত বাংলাদেশ ছাড়াও সফর করেছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। তবে ক্রাইস্টচার্চের যে সঙ্গনিরোধ কেন্দ্রে বাংলাদেশ ছিল, সেখানেই স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান দল। কিন্তু বাংলাদেশকে নিয়ে সে ধরনের কোনো অভিযোগ ওঠেনি।

টানা ১৪ দিনের কোয়ারেন্টিনে হওয়া চারটি কোভিড পরীক্ষার প্রতিটিতেই ‘নেগেটিভ’ হয়েছে পুরো বাংলাদেশ দল। নিউজিল্যান্ড সরকার ও তাদের সেনাবাহিনীর ব্যবস্থাপনাধীন কোয়ারেন্টিন শাখার প্রশংসাপত্রও পেয়েছে বাংলাদেশ দল।

এদিকে বাংলাদেশ দল বুধবার ক্রাইস্টচার্চের কোয়ারেন্টিন সেন্টার ছেড়ে যাবে কুইন্সটাউন। তার আগে সাময়িক বিশ্রামের জন্য ক্রাইস্টচার্চের নভোটেল হোটেলে উঠবে দল। সেখান থেকে সন্ধ্যায় কুইন্সটাউনের উড়োজাহাজ ধরার কথা রয়েছে।

বাংলাদেশ দল সেখানে পাঁচ দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে। খেলবে প্রস্তুতি ম্যাচও। ১৬ মার্চ প্রথম ম্যাচের ভেন্যু ডানেডিনে যাবে দল। ২০ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের