Ortho Songbad আর্কাইভ

এসবি প্রধান হলেন মনিরুল ইসলাম

এসবি প্রধান হলেন মনিরুল ইসলাম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৪ মার্চ) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

মনিরুল ইসলাম ১৯৯৫ সালে বিসিএস পরীক্ষার মাধ্যমে এএসপি হিসাবে পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০০৯ সালে তিনি উপ-কমিশনার (গোয়েদা, দক্ষিণ) হিসেবে ডিএমপিতে যোগ দেন। এরপর যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার হিসেবে ডিএমপিতে কাজ করেছেন। জঙ্গিবাদ দমনে তিনি ভূমিকা প্রশংসা পেয়েছেন। সিটিটিসি ইউনিট গঠনেও মূল ভূমিকা পালন করেন তিনি।

মুল সাইট থেকে

পুজিবাজার