Ortho Songbad আর্কাইভ

স্বাস্থ্য ডিজিসহ অধিদফতরের কয়েকজন করোনায় আক্রান্ত

স্বাস্থ্য ডিজিসহ অধিদফতরের কয়েকজন করোনায় আক্রান্ত
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. খুরশীদ আলম। এছাড়াও অধিদফতরের আরও কয়েকজন কর্মকর্তার দেহেও ভাইরাসটি শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক ও মিডিয়া সেলের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডা. মোহাম্মদ রোবেদ আমিন বলেন, ‘ডিজি অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম ও এমআইএসের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের করোনা শনাক্ত হয়েছে। তারা নিজ বাসায় আইসোলেশনে আছেন। ডিজির পিএস ও তার পরিবারের সদস্যদেরও করোনা শনাক্ত হয়েছে।’

মুল সাইট থেকে

পুজিবাজার