Ortho Songbad আর্কাইভ

রোববার দেশে ফিরছে বাংলাদেশ দল

রোববার দেশে ফিরছে বাংলাদেশ দল
হতাশাময় নিউজিল্যান্ড সফর শেষ করে রোববার (৪ এপ্রিল) দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় দেড়মাসের সফরে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলে রোববার বেলা ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীমরা।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টিম লিডার জালাল ইউনুস জানিয়েছেন, সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে স্থানীয় সময় ৩ এপ্রিল দিবাগত রাত ১টা ২০ মিনিট যাত্রা শুরু করবেন তারা। বাংলাদেশ সময় তখন ৩ এপ্রিল সন্ধ্যা ৬টা ২০ মিনিট।

প্রায় ১৫ ঘণ্টার বেশি সময়ের এ যাত্রা শেষে রোববার বেলা ১১টায় দেশে পৌঁছাবে ক্রিকেট দল। মাঝে যাত্রাবিরতি দেয়া হবে দুবাইয়ে।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত সিরিজটিতে কোনো ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারের পর, টি-টোয়েন্টি সিরিজেও একই ব্যবধানে হেরেছে তারা। সবমিলিয়ে খালি হাতেই দেশে ফিরছে দল।

মুল সাইট থেকে

পুজিবাজার