‘২০ কোটি জনগণকে দেওয়ার পর টিকা উন্মুক্ত করবে যুক্তরাষ্ট্র’

‘২০ কোটি জনগণকে দেওয়ার পর টিকা উন্মুক্ত করবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্র তার ২০ কোটি জনগণকে করোনার টিকা দেওয়ার পর অন্য দেশগুলোর জন্য এই টিকা উন্মুক্ত করবে। আগামী মাসেই এই ২০ কোটি জনগণকে টিকা দেওয়া নিশ্চিত করা হবে। সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি।

মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত লিডার্স সামিট অন ক্লাইমেটের নিমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে জন কেরি শুক্রবার সকালে দিল্লি থেকে প্রায় ছয় ঘণ্টার সফরে ঢাকায় আসেন।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জন কেরি। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

প্রায় ছয় ঘণ্টার ঢাকা সফরের শুরুতে জন কেরি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা ছেড়ে যান জন কেরি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রধান অর্থনীতির দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছেন। এপ্রিলের ২২ ও ২৩ তারিখ ভার্চ্যুয়াল অনুষ্ঠেয় ওই শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও রাশিয়া, চীন, জাপান, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ভারতসহ ৪০টি দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা