বৃহস্পতিবারের মধ্যে দিতে হবে ভ্যাট রিটার্ন

বৃহস্পতিবারের মধ্যে দিতে হবে ভ্যাট রিটার্ন
নিয়ম অনুযায়ী আগামী বৃহস্পতিবারের (১৫ এপ্রিল) মধ্যে মার্চ মাসের বেচাকেনার হিসাব জানিয়ে দেশের সব ব্যবসায়ীকে নিজ নিজ কমিশনারেটে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে, অন্যথায় আইন অনুযায়ী জরিমানা ও সুদ আরোপ হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সরকার ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন দেওয়ার চিন্তাভাবনা করছে। সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি দোকানপাট, যানবাহন—সবই বন্ধ থাকতে পারে। শুল্ক-কর কার্যালয়গুলো খোলা থাকবে কি না, তা এখনো পরিষ্কার নয়।

এদিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, বৈশাখ-রোজার বেচাকেনা—এসবের মধ্যেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এই আদেশ চিন্তায় ফেলেছে ব্যবসায়ীদের।

গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে একটি নতুন আদেশ জারি হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০১২ সালের ভ্যাট আইনের মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক বিধিমালার বিধি ৪৭ অনুযায়ী, প্রতি কর মেয়াদের (প্রতি ইংরেজি মাস) বেচাকেনার বিপরীতে ভ্যাটের রিটার্ন পরের মাসের ১৫ তারিখের মধ্যে জমার বাধ্যবাধকতা আছে। অন্যথায় জরিমানা ও সুদ আরোপের বিধান আছে। তাই ভ্যাটদাতারা যাতে সহজেই রিটার্ন দিতে পারেন, সে জন্য সব ভ্যাট কার্যালয় খোলা থাকবে।

এনবিআরের আদেশে আরও বলা হয়েছে, প্রতিটি ভ্যাট কার্যালয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাতে ভ্যাটদাতারা রিটার্ন জমা দিতে পারেন, তা নিশ্চিত করা হবে। এ ছাড়া পুরো বিষয়টি সংশ্লিষ্ট কমিশনার নিজে তদারক করবেন। আইন অনুযায়ী, নির্ধারিত সময়ে ভ্যাট রিটার্ন না দিলে ১০ হাজার টাকা জরিমানা এবং নির্ধারিত ভ্যাটের টাকার ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান