চাঁদপুরে কর্মহীনদের জন্য সহায়তার হাত বাড়িয়েছে শিক্ষার্থীরা
করোনাভাইরাসে বিপর্যস্থ মানুষদের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে চাঁদপুরের এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থীরা। যেসব মানুষেরা এই লকডাউন পরিস্থিতিতে কর্মক্ষেত্রে যেতে পারছে না, সম্প্রতি তাদের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছে তারা।
শনিবার (২৪ এপ্রিল ) চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ৯০ টি পরিবারকে এ সহায়তা প্রদান করেন তারা।
‘যতই আমরা ভেঙে চুরে যাই, মৃত্যু গুনি দেশে, মানুষের হয়ে লড়বে মানুষ, মানুষ জিতবে শেষে। তোমরা বাঁচলে বাঁচবে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে মানুষ ও মানবতার কল্যানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থীরা।
তাদের মতো সবাইকে এসব হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, আমরা সবাই সবার জায়গা থেকে এই কর্মহীন মানুষের পাশে দাঁড়ালে এই অসহায় মানুষগুলো কিছুটা হলেও উপকৃত হবে। আমরা এই সংকট সহজেই কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। আমরা পরবর্তী অবস্থা বিবেচনায় আমাদের এই কার্যক্রম চালিয়ে যাবো।