জনচলাচল বন্ধ থাকলেও ভারত সীমান্তে পণ্য আমদানি-রফতানি চলবে

জনচলাচল বন্ধ থাকলেও ভারত সীমান্তে পণ্য আমদানি-রফতানি চলবে
ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় দেশটির সঙ্গে বাংলাদেশের সব সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল সোমবার থেকে দুই সপ্তাহ পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। তবে সরকারের সিদ্ধান্ত অনুসারে, ভারত সীমান্ত দিয়ে জনচলাচল বন্ধ হয়ে গেলেও, পণ্য আমদানি-রফতানি চলবে।

রোববার (২৫ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা জানান।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, মন্ত্রিপরিষদ বিভাগের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ভারতের সীমান্ত বন্ধ রাখতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এটা বন্ধ হয়ে যাবে। তবে যারা আসবেন তাদের সীমান্তে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এর আগে থেকেই ভারতের সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ রয়েছে। রোববারের এ সিদ্ধান্তের ফলে দেশটির সঙ্গে স্থলপথেও চলাচল বন্ধ হয়ে গেলো।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতিদিনই করোনা শনাক্ত ও সংক্রমণের রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছেন আড়াই হাজারের বেশি মানুষ।

বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনার যে ‘বেঙ্গল ভ্যারিয়েন্ট’ শনাক্ত হয়েছে, তা অত্যন্ত মারাত্মক। এই ভ্যারিয়েন্টের চারদিকে সংক্রমণ করার ৩০০ গুণ ক্ষমতা রয়েছে। ভারতের এই ডাবল কিংবা ত্রিপল মিউটেশন ভাইরাস যেন কোনোভাবেই দেশে আসতে না পারে সেজন্য সবাইকে সতর্কতা অবলম্বনের কথাও বলে আসছিলেন তারা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো