কোহলিদের মাটিতে নামালো ধোনির চেন্নাই

কোহলিদের মাটিতে নামালো ধোনির চেন্নাই
রবীন্দ্র জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে উড়তে থাকা বিরাট কোহলির ব্যাঙ্গালুরুকে মাটিতে নামিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের দেওয়া ১৯২ রানের টার্গেটে খেলতে নেমে ১২২ রানে থেমে যায় ব্যাঙ্গালুরুর ইনিংস। ফলে ৬৯ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে চেন্নাই। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল ধোনির দল।

জয়ের জন্য খেলতে নেমে দারুণ শুরু করেন ব্যাঙ্গালুরুর দুই ওপেনার দেবদূত পাড্ডিকাল এবং বিরাট কোহলি। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করলেও ধরে রাখতে পারেননি তারা। চতুর্থ ওভারের প্রথম বলে কোহলি ফিরে যান ৮ রান করে। কোহলির বিদায়ের পর ইনিংস বড় করতে পারেননি পাড্ডিকালও। ১৫ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে সুরেশ রায়নার শিকার হন তিনি। এরপর ১৫ বলে ২২ রান করে ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল। শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল।

শেষদিকে কাইল জেমিসনের ১৩ বলে ১৬ রান হারের ব্যবধান কমিয়েছে কিছুটা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২২ রান তুলতে সক্ষম হয় ব্যাঙ্গালুরু। বল হাতে চেন্নাইয়ের হয়ে ৩ উইকেট নিয়েছে জাদেজা।

এর আগে টস জিতে চেন্নাইকে দুর্দান্ত শুরু এনে দেন ফাফ ডু প্লেসি এবং ঋতুরাজ গায়কোয়াড। উদ্বোধনী জুটিতে ৭৪ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। ১৮ বলে ২৪ রান করেন সুরেশ রায়না। এরপর রবীন্দ্র জাদেজার ২৮ বলে ৬২ রানের ঝড়ো ইনিংসে ১৯১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় চেন্নাই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো