বাংলাদেশসহ সমগ্র পৃথিবী থেকে করোনা চলে যাক: তথ্যমন্ত্রী

বাংলাদেশসহ সমগ্র পৃথিবী থেকে করোনা চলে যাক: তথ্যমন্ত্রী
বাংলাদেশ ও সমগ্র বিশ্বের করোনা থেকে মুক্তি এবং ফিলিস্তিনিদের ওপর চলমান হামলার অবসানসহ সেখানে স্থায়ী শান্তির জন্য প্রার্থনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৪ মে) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে সকাল ৯ টার ঈদ জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, পবিত্র ঈদের এই দিনে আমি প্রার্থনা করি, বাংলাদেশসহ সমগ্র পৃথিবী থেকে করোনা চলে যাক। একইসঙ্গে মহান স্রষ্টার কাছে আমি দেশের সব মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন-অগ্রযাত্রার ধারা চলছে, তা যেন অব্যাহত থাকে, সেই প্রার্থনা করি।

ফিলিস্তিনে মুসলমানদের ওপর ঈদের পূর্বমুহূর্তেও হামলা হয়েছে, আমি এর নিন্দা জানাই এবং ফিলিস্তিনে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, সেজন্যও মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি, উল্লেখ করেন মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা