পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে হাজারও যাত্রী। সহস্রাধিক ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বুধবার (২৬ মে) ঘাট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (২৫ মে) থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পদ্মা-যমুনা উত্তাল কম থাকায় ফেরিগুলো চলছিল। তবে বুধবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার পর থেকে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বৃষ্টি না থাকলেও প্রবল ঝোড়ো বাতাস বইতে থাকে। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে পারের অপেক্ষায় আটকে রয়েছে সহস্রাধিক ছোট-বড় যানবাহন।

ঘাটের এজিএম জিল্লুর রহমান জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া ভালো হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা