Ortho Songbad আর্কাইভ

খুমেকে করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ৫০ শতাংশ

খুমেকে করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ৫০ শতাংশ
খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের (খুমেক) পিসিআর ল্যাবে বৃহস্পতিবার রাতের পরীক্ষায় ২২২ জনের করোনা পজেটিভ এসেছে। যা নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৯.৫০ শতাংশ।

শুক্রবার (১৮ জুন) সকালে খুলনা মেডিক‌্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাধ্যক্ষ জানান, খুমেকের পিসিআর মেশিনে ৫৬২ জনের নমুনা পরীক্ষায় ২২২ জনের করোনা পজেটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩৯২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন।

এছাড়া বাগেরহাট ৪২ জন, যশোরের ১৪ জন, সাতক্ষীরার ৭ জন, ঝিনাইদহের একজন, নড়াইলের ৫ জন, পিরোজপুর একজন ও বরিশালের একজন রয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার