যুক্তরাষ্ট্র থেকে এল মডার্নার ১২ লাখ টিকা

যুক্তরাষ্ট্র থেকে এল মডার্নার ১২ লাখ টিকা
যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া মডার্নার তৈরি ১২ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় বিশেষ বিমানে এসব টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আরও ১৩ লাখ টিকা আজ শনিবার (৩ জুলাই) সকালে দেশে পৌঁছাবে। এ ছাড়া চীনের কাছ থেকে কেনা টিকার প্রথম চালানও রাতেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত ২২ জুন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আট দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে হোয়াইট হাউস। কোভ্যাক্সের মাধ্যমে বরাদ্দ হওয়া টিকা থেকে বাংলাদেশের জন্য মডার্নার তৈরি ২৫ লাখ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ১২ লাখ টিকা দেশে পৌঁছাল। বাকি ১৩ লাখ শনিবার সকালে পৌঁছাবে।

এদিকে ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান গণমাধ্যমকে জানান, সিনোফার্মের তৈরি ২০ লাখ টিকা নিয়ে বাংলাদেশ বিমানের দুটি কার্গো ফ্লাইট বেইজিংয়ের স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।

চীনের সিনোফার্ম থেকে দেড় কোটি ডোজ করোনার টিকা কিনতে সরকার চুক্তি করেছে। ওই চুক্তির আওতায় প্রথম চালানে প্রতিষ্ঠানটি বাংলাদেশে টিকা পাঠাচ্ছে। আজ রাতেই সেগুলো দেশে পৌঁছাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো