ঢাকায় পৌঁছেছে মডার্নার দ্বিতীয় চালান

ঢাকায় পৌঁছেছে মডার্নার দ্বিতীয় চালান
যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মার্ডানার আরও ১২ লাখ ডোজ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে।

শনিবার (৩ জুলাই) ভোরে দেশে এসে পৌঁছায় এই চালান।

এর ফলে কয়েক ঘণ্টার ব্যবধানে দেশে এলো মডার্না ও সিনোফর্মের ৪৫ লাখ ডোজ টিকা।

এর আগে, শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে মডার্না টিকার প্রথম চালান এসে পৌঁছায়।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় আনুষ্ঠানিকভাবে টিকা গ্রহণের জন্য বিমাবন্দরে পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, আলাদা দুটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে ২৫ লাখ টিকা।

মডার্নার টিকা বহনকারী প্রথম ফ্লাইট অবতরণের সময় স্বাস্থ্য মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন বলেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা