রামেকের করোনা ইউনিটে আরও ১২ জনের প্রাণহানি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ওই ১২ জনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন।
রোববার (৪ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সারাদেশেই করোনার প্রকোপ বেড়েছে। এরমধ্যে রাজশাহী, খুলনাসহ উত্তরবঙ্গে কিছু অঞ্চলে মৃত্যু ও শনাক্ত প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসাতালে প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক রোগীর মৃত্যুর খবর আসছে।