খালি এলপিজি সিলিন্ডার আমদানি করবে এনার্জিপ্যাক পাওয়ার

খালি এলপিজি সিলিন্ডার আমদানি করবে এনার্জিপ্যাক পাওয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের পরিচালনা পর্ষদ খালি এলপিজি সিলিন্ডার আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি রোড ট্যাংকার এবং ববটেইলের পরিবর্তে সহজলভ্য খালি এলপিজি সিলিন্ডার আমদানি করবে। একারণে কোম্পানিটি প্রসপেক্টাসে কিছু সংশোধনী করবে।

এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ ব্যবসার জন্য আইপিও’র মাধ্যমে উত্তোলিত অতিরিক্ত টাকা আইপিও অ্যাকাউন্ট থেকে রেগুলার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে।

কোম্পানিটি প্রসপেক্টাসে সংশোধনী করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইস) অনুমোদন লাগবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন