ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটেআরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জুলাই) থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। এর মধ্যে আটজন করোনার সংক্রমণ এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন আটজন। এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যান ১১ জন।

করোনা ইউনিটে বর্তমানে রেকর্ডসংখ্যক ৪৮০ রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ রোগী। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৯৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ রোগী।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯২০টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট