উইঘুর ইস্যুতে চীনে র প্রেসিডেন্টের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ

উইঘুর ইস্যুতে চীনে র প্রেসিডেন্টের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ
উইঘুর মুসলিমদের নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ফোনালাপ হয়েছে। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, উইঘুর তুর্কিদের চীনের নাগরিকদের মতোই সমৃদ্ধি ও শান্তিপূর্ণ জীবন তুরস্কের জন্য যে গুরুত্বের, তা তুলে ধরেন এরদোয়ান। তিনি চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার কথাও জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় আরো জানায়, ফোনালাপে দুই নেতা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যু নিয়ে কথা বলেছেন। এরদোয়ান চীনা প্রেসিডেন্টকে আরো বলেছেন, তুরস্ক ও চীনের মধ্যে বাণিজ্যিক ও কূটনীতিক ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং দুই নেতা জ্বালানি, বাণিজ্য, পরিবহন ও স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন।

গত বছর চীনের সঙ্গে প্রত্যর্পণ চুক্তিতে সম্মত হওয়ার পর তুরস্কে বসবাসরত প্রায় ৪০ হাজার উইঘুর এরদোয়ান শাসনের এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। মার্চ মাসে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, অন্য দেশগুলোর সঙ্গে যেমন প্রত্যর্পণ চুক্তি রয়েছে, এটিও তেমন একটি। চীনে উইঘুরদের ফেরত পাঠানোর বিষয় অস্বীকার করেন তিনি। মার্চে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির আঙ্কারা সফরের সময় কয়েক হাজার উইঘুর বিক্ষোভ করেছেন।

তুরস্কের কয়েক জন রাজনীতিকও মনে করেন, তুর্কি সরকার চীনের সঙ্গে সম্পর্কের খাতিরে উইঘুর অধিকারের কথা বিবেচনা করছে না। যদিও এরদোয়ান প্রশাসন এ অভিযোগ অস্বীকার করেছে। এপ্রিলে চীনা রাষ্ট্রদূতকে তলব করে তুরস্ক। উইঘুরদের প্রতি চীনের আচরণ নিয়ে তুরস্কের এক জন বিরোধীদলীয় নেতার মন্তব্যের পর দূতাবাস বলেছিল এই সমালোচনার জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে। চীনা দূতাবাসের এমন অবস্থানের পর রাষ্ট্রদূতকে তলব করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না