হাসপাতালে চিকিৎসাধীন ৪০২ জন ডেঙ্গুরোগী

হাসপাতালে চিকিৎসাধীন ৪০২ জন ডেঙ্গুরোগী
থেমে নেই এডিস মশার আক্রমণ। ২০ জুলাই পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৫৯ জন এবং এর বাইরে মোট ৬ জন রোগী শনাক্ত হয়েছে। দেশে সরকারি-বেসরকারি হাসপাতাল মিলে এ পর্যন্ত ৪০২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

ডা. নাজমুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু করণীয় রয়েছে। মশার কামড় থেকে বাঁচতে হলে ছোট-বড় সবার শরীর ঢেকে রাখা যায় এমন কাপড় পরিধান করা উচিত। আমরা করোনা মহামারির মধ্যে রয়েছি। এই সময় জ্বর হওয়া মানেই যে সেটি করোনা হয়েছে বিষয়টি তা নয়। ডেঙ্গুর সন্দেহের বিষয়টিও ভাবতে হবে। পরীক্ষা করে নিশ্চিত হতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো