আগামীকাল থেকে আর্থিক প্রতিষ্ঠানেও স্বাভাবিক কার্যক্রম
আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে সকল আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক সময়ে লেনদেন কার্যক্রম পরিচালিত হবে বলে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী লেনদেন চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
মঙ্গলবার (১০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বুধবার (১১ আগস্ট) থেকে আর্থিক প্রতিষ্ঠানসমূহের জন্য অফিস সময়সূচি হবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।