Ortho Songbad আর্কাইভ

জমি ক্রয়ের ঘোষণা ওয়ালটনের

জমি ক্রয়ের ঘোষণা ওয়ালটনের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ২৩৬ দশমিক ৩৬২৫ ডেসিমেল জমি কিনবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, জমি কিনতে কোম্পানিটির রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ ছাড়া ১৭১ কোটি ৯০ লাখ টাকা ব্যয় হবে। জমিটি বসুন্ধরা ভাটরা ব্লক নং-১, প্লট ১০৮৮ এ অবস্থিত।

এই জমি কোম্পানিটি ওয়ালটন কর্পোরেট অফিসের আইকোনিক টাওয়ারের জন্য ব্যবহার করবে।

মুল সাইট থেকে

পুজিবাজার