বাংলার প্রতিটি জনগণকে প্যাকেজের আওতায় আনা হয়েছে : অর্থমন্ত্রী

বাংলার প্রতিটি জনগণকে প্যাকেজের আওতায় আনা হয়েছে : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘দেশের সব মানুষ- কামার, কুমার, তাঁতি, জেলে, কৃষক, শিক্ষক, গণমাধ্যমকর্মী, হোটেল-রেস্টুরেন্ট, ছোটখাট ব্যবসায়ী– যে যেখানেই কাজ করেন, তারা সবাই উপকৃত হবেন। কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, তারাও উপকৃত হবেন। বাংলার প্রত্যেকটা মানুষকে প্যাকেজের আওতায় নিয়ে আসা হয়েছে।’

রোববার (৫ এপ্রিল) সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ঘোষণার পর অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস দেশের মানুষ আশা হারা হবেন না। আমরা যেভাবে এগোচ্ছিলাম, আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। আমার ব্যক্তিগত মত হলো, সব বিপদ কেটে যায়। এ বিপদও কেটে যাবে। বিপদ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সময় বেশি না নিয়ে যাতে আমরা ঘুরে দাঁড়াতে পারি, যাতে আমরা আবার যে জায়গাতে ছিলাম সেখানে চলে যেতে পারি, সেখান থেকে কাজ শুরু করে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, তা অর্জনে আমরা যেন পিছিয়ে না পড়ি–সেজন্যেই প্রধানমন্ত্রী আজকের এই প্যাকেজগুলো ঘোষণা করেছেন। তার কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করব, কারণ তিনি দেরি করেননি। করোনা ঘটে যাওয়ার পরে করেননি। আগেভাগেই সে ব্যবস্থা নিয়েছেন।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান