যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যেই চীনের চেয়ে বেশি মৃত্যু

যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যেই চীনের চেয়ে বেশি মৃত্যু
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস মহামারীতে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য।

রোববার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত অঙ্গরাজ্যটিতে মৃতের সংখ্যা তিন হাজার ৫৬৫ জন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক অবস্থা বিরাজ করছে নিউ ইয়র্ক শহরের পূর্ব দিকের লং আইল্যান্ডে। এখানে আক্রান্তের সংখ্যা ‘দাবানলের মতো ছড়িয়ে পড়ছে’ বলে শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো।

অঙ্গরাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ৬৩০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা এখানে এ পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা। এদের নিয়ে অঙ্গরাজ্যটির মোট মৃত্যুর সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যায়। সবচেয়ে বেশি ২৬২৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে নিউ ইয়র্ক শহরে।

শহরটির হাসপাতালগুলো অসুস্থদের চিকিৎসা দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু তারপরও মৃত্যুর মিছিল ঠেকাতে পারছেন না। মৃতদের কবর দেওয়া নিয়ে রীতিমতো সংগ্রাম করছে শহরের মর্গগুলো। সংক্রমণের ঝুঁকি থাকায় গুরুতর অসুস্থদের রোগীদের স্বজনরা তাদের প্রিয়জনের জীবনের শেষ মূহুর্তগুলোতেও পাশে থাকতে পারছেন না।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এক লাখ ১৩ হাজার, যা বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যায় চতুর্থ স্থানে থাকা জার্মানির চেয়েও অনেক বেশি এবং প্রায় ইতালির মোট সংখ্যার কাছকাছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না