একটি মৃত্যুও কাম্য নয়: প্রধানমন্ত্রী

একটি মৃত্যুও কাম্য নয়: প্রধানমন্ত্রী
নভেল করোনাভাইরাস মহামারীর সার্বিক পরিস্থিতি এবং তা মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরতে জাতীয় সম্প্রচার মাধ্যমে ব্রিফি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, সময়মত ও যথাযথ ব্যবস্থা নেওয়ায় এখানো বাংলাদেশে ব্যাপক সংক্রমণ ঘটেনি। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশে সংক্রমণ ও মৃত্যুর সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “একটি মৃত্যুও আমাদের কাম্য নয়।”

রোববার সকাল ১০টায় গণভবন থেকে এই সংবাদ সম্মেলন বাংলাদেশ টেলিভিশন ও বেতার সরাসরি সম্প্রচার করা হয়।

এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন।

দেশে কোভিড-১৯ এ মৃতের সংখা বেড়ে দাঁড়িয়েছে আটজনে, আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭০ জন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত ২৫ মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিয়ে করণীয় তুলে ধরেছিলেন।

সে দিন রপ্তানিমুখী শিল্পের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের পাশাপাশি গৃহহীনদের জন্য ঘর ও খাবারের ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা