দুই বছর পরপর বিশ্বকাপ চান আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

দুই বছর পরপর বিশ্বকাপ চান আর্জেন্টিনার সাবেক অধিনায়ক
ভক্ত-সমর্থকদের আরও বেশি আনন্দ দেয়ার জন্য দুই বছর পরপর ফুটবল বিশ্বকাপ আয়োজনের চিন্তা করছে ফিফা। এই পরিকল্পনার পক্ষে-বিপক্ষে মত রয়েছে অনেক। এই আলোচনায় এবার যোগ দিলেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হাভিয়ের মাচেরানো। যিনি নিজের ভোটটা দিয়েছেন ফিফার পক্ষে।

বিশ্ব ফুটবলের বড় বড় তারকাদের জাতীয় দলের জার্সিতে আরও ঘন ঘন দেখার জন্যই মূলত দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের কথা চিন্তা করছে ফিফা। এটি এখনও আলোচনার পর্যায়েই রয়েছে। এখনও পর্যন্ত সিদ্ধান্তের পর্যায়ে যায়নি আলোচনা। তবে এরই মধ্যে বিশ্বের ফুটবলপ্রেমীরা দুই ভাগে বিভক্ত এ পরিকল্পনাকে ঘিরে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বেশিরভাগ জাতীয় দলের ফুটবল ফেডারেশনই দুই বছর পরপর বিশ্বকাপের পক্ষে। এছাড়া বিখ্যাত কোচ আর্সেন ওয়েঙ্গার, যিনি বর্তমানে ফিফার ফুটবল ডেভেলপমেন্টের প্রধান; তিনিও দুই বছর পরপর বিশ্বকাপের পক্ষে জনমত গঠন করে চলেছেন।

সেই ধারাবাহিকতায় আর্জেন্টিনার সাবেক অধিনায়ক মাচেরানোকেও সঙ্গে পেলেন ইনফান্তিনো-ওয়েঙ্গাররা। প্রাথমিকভাবে মাচেরানোও এই পরিকল্পনায় রাজি ছিলেন না। তবে ওয়েঙ্গারের সঙ্গে বিশদ আলোচনা করে তিনিও এখন চান, বিশ্বকাপ যেন দুই বছর পরপরই হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের