১৫ সিটের মাইক্রোবাস আমদানিতে শুল্ক কমলো

১৫ সিটের মাইক্রোবাস আমদানিতে শুল্ক কমলো
দুর্ঘটনা রোধে নিরাপদ গণপরিবহন ব্যবহারে উৎসাহ বাড়াতে মাইক্রোবাস আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার।

গত ৩১ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, চালকসহ যেসব মাইক্রোবাসের সিটের সংখ্যা ১৫-এর বেশি নয়, সেসব মাইক্রোবাস আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক কোনোভাবেই ২০ শতাংশের বেশি হবে না। যা আগে ছিল ৩০ শতাংশ। আর গাড়ি আনতে হবে ৮৭০২.৯০.৪০ এইচএস কোডে।

চলতি অর্থবছরের (২০২১-২০২২) বাজেটে ১৮০১ থেকে ২০০০ সিসি পর্যন্ত হাইব্রিড মাইক্রোবাসের সম্পূরক শুল্ক ৪৫ থেকে কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনা হয়। আর ২০০১ বা এর বেশি সিসির হাইব্রিড মাইক্রোবাসের সম্পূরক শুল্ক ৬০ থেকে কমিয়ে ৪৫ শতাংশ করা হয়।

বাজেটে ৭ থেকে ৯ আসনের মাইক্রোবাসের সম্পূরক শুল্ক কমানো হলেও দেশে বেশি জনপ্রিয় ১২ থেকে ১৫ আসনের মাইক্রোবাস। নতুন অর্থবছরের ঘোষিত বাজেটে এসব মাইক্রোবাসের আমদানি শুল্ক কমানো হয়নি।

তবে গাড়ি আমদানিকারকদের দাবির মুখে বাজেট ঘোষণার তিন মাস পর এবার ১০-১৫ সিটের মাইক্রোবাসের আমদানি শুল্ক ১০ শতাংশ কমানো হলো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান