স্থগিত থাকা ইউপি ও পৌর ভোট ২০ সেপ্টেম্বর

স্থগিত থাকা ইউপি ও পৌর ভোট ২০ সেপ্টেম্বর
স্থগিত থাকা প্রথম ধাপের ১৬৭ ইউনিয়ন পরিষদ ও ৯ পৌরসভার ভোট হবে ২০ সেপ্টেম্বর। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সভা শেষে এ তথ্য জানান সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

সচিব বলেন, করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সর্বশেষে ২১ জুন ভোট প্রথম ধাপে ২০৪ ইউপির নির্বাচন হয়। এ সময় ১৬৭ ইউপির নির্বাচন স্থগিত রাখা হয়। এরমধ্যে রয়েছে- খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীর ১৬১ ইউপি ও ৯টি পৌরসভা।

তিনি আরও বলেন, প্রার্থী মারা যাওয়ায় পাঁচটি ইউপি ও সেন্টমার্টিন ইউপির ভোট পরে হবে। তবে ৯ পৌরসভা ও ১১ ইউপিতে ইভিএম এ ভোট হবে।

কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। এ সময় অন্যান্য কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা