গত সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

গত সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ২১ লাখ ১৯ হাজার ৪৪২ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৪৭৫ কোটি ৮১ লাখ ১৮ হাজার টাকা। দ্বিতীয় স্থানে থাকা আইএফসি ব্যাংকের ১৭ কোটি ২২ লাখ ৬৩ হাজার ৬৯৩ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১৩ কোটি ৮৫ লাখ ১৭ হাজার টাকা।

এই তালিকার তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মায় ২ কোটি ৯৩ লাখ ৭ হাজার ৪৭ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১৩ কোটি ৩২ লাখ ৯৪ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩০৫ কোটি ৭১ লাখ ৮৬ হাজার টাকার, ফরচুন সুজের ২৯০ কোটি ৭৭ লাখ ৫৪ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ২৮৮ কোটি ১০ লাখ ১২ হাজার টাকার, লাফার্জহোলসিমের ২৫৮ কোটি ৭৩ লাখ ৬ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২১৮ কোটি ৭ লাখ ৯৮ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৭১ কোটি ১২ লাখ ৩ হাজার টাকার ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে ৯৪ কোটি ৮৬ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন