১৯ মাস পর খুলছে নোবিপ্রবির আবাসিক হল

১৯ মাস পর খুলছে নোবিপ্রবির আবাসিক হল
করোনা মহামারির কারণে দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর অবশেষে আগামী ৩১ অক্টোবর থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হল খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এজন্য শিক্ষার্থীরা কমপক্ষে এক ডোজ টিকা নেওয়ার সনদ ও বৈধ কাগজপত্র দেখানো সাপেক্ষে হলে উঠতে পারবেন।

শনিবার (২৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে শুক্রবার এক জরুরি সভায় হল খোলার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল আলম।

সভায় বিশ্ববিদ্যালয়ের তিনটি চলমান হল আব্দুল মালেক উকিল হল, বিবি খাদিজা হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের নূন্যতম এক ডোজ টিকা নেওয়ার সনদ ও হলের বৈধ কাগজপত্র দেখানো সাপেক্ষে হলে উঠার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. মেহেদী হাসান রুবেল বলেন, কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণের সনদ ও হলের বৈধ কাগজপত্র দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা হলে উঠবে। এ ক্ষেত্রে অবৈধ কোনো শিক্ষার্থীকে হলে উঠানো হবে না। যাদের করোনা টিকার ডোজ বাকি আছে, তারা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে বাকি ডোজ নিতে হবে।

হল খোলার প্রস্তুতি নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট মো. শাহীন কাদের ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের বসবাসের জন্য উপযোগী করে তুলতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে। আশা করি ৩১ অক্টোবরে শিক্ষার্থীদের সুন্দরভাবে আমরা বরণ করে নিতে পারবো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো