ষাটোর্ধ ও ফ্রন্ট লাইনাররা টিকার কার্ড নিয়ে গেলে বুস্টার ডোজ

ষাটোর্ধ ও ফ্রন্ট লাইনাররা টিকার কার্ড নিয়ে গেলে বুস্টার ডোজ
এখন সীমিত আকারে ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। ৬০ বছরের ওপরে যাদের বয়স এবং ফ্রন্ট লাইনাররা এখন থেকেই তাদের দুই ডোজের টিকার কার্ড নিয়ে গেলেই বুস্টার ডোজ দিতে পারবেন। সর্ব সাধারণকে করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ দিতে সুরক্ষা অ্যাপ আপডেট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ মাসের শেষের দিকে অ্যাপসের মাধ্যমে তা শুরু হবে আগের মতোই। এখন সুরক্ষা অ্যাপ আপডেট করতে কাজ করছে আইসিটি মন্ত্রণালয়।

তিনি বলেন, ১২ থেকে ১৩ কোটি মানুষকে টিকা দেওয়ার টার্গেট সরকারের। এখন পর্যন্ত ৩৫ শতংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ সাত কোটি ও দ্বিতীয় ডোজ সাড়ে চার কোটি মানুষকে দেওয়া হয়েছে। অর্থাৎ করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬০ শতাংশ মানুষকে। দ্বিতীয় ডোজ নিয়েছে ৩৫ শতাংশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা