টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে আগুন

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে আগুন
টাঙ্গাইলে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি ট্রাকে আগুন লেগে চালক দগ্ধ হয়েছেন। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল রহমান গণমাধ্যমে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতীর ছোট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র গণমাধ্যমে জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছালে সিমেন্টবোঝাই ট্রাকের চাকা ফেটে যায়। ওই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং একটি ট্রাকে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে একটি ট্রাকের চালক আটকা পড়েন এবং আগুনে দগ্ধ হন। আহত হন আরেকজন। তাদের উদ্ধার টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট