সিলেটে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটের সীমান্তবর্তী এলাকা জৈন্তাপুরে একটি ভবন থেকে আনিসুর রহমান (৩৯) নামের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিজপাট পানিয়ারাহাটি এলাকায় অবস্থিত এ কে টাওয়ারের তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত আনিসুর রহমান কুমিল্লা জেলার হোমনা থানার ভাতাকান্দি গ্রামের মোস্তফা কামাল ভূঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জৈন্তাপুর স্টেশন বাজারে একটি পোল্ট্রি মুরগির দোকানে ব্যবসা করতেন আনিসুর। তিনি ভাড়া বাসায় থাকতেন। বুধবার সকালে বাসা থেকে বের না হওয়ায় স্থানীয়রা তার খোঁজ যান। অনেক ডাকাডাকির পর সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পান বাসার সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলে আছে।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনিসুর আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত তথ্য জানা যাবে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট