জুতা কারখানায় আগুনে পুড়ে তিনজনের মৃত্যু

জুতা কারখানায় আগুনে পুড়ে তিনজনের মৃত্যু
সাভারের আশুলিয়ায় একটি জুতা কারখানায় লাগা আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী।

বুধবার(২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় এই আগুন লাগে। ঘণ্টাখানেকের চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখা জানায়, বুধবার বিকাল ৫টা ১৬ মিনিটে সাভারের আশুলিয়ায় বঙ্গবন্ধু রোডে এশিয়ান ইউনিভার্সিটির সামনে রূপায়ন মার্টের তিন তলা ভবনের নিচতলায় আগুনের খবর পান তারা। ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার নামের কারখানায় এই আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। পরে চারটি ইউনিট ফিরিয়ে আনা হয়।

এক ঘণ্টার চেষ্টায় ৬টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। এরইমধ্যে আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে নিহত তিনজনের নাম-পরিচয় এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা