রাশিয়াকে বহিষ্কার করল ফিফা ও উয়েফা

রাশিয়াকে বহিষ্কার করল ফিফা ও উয়েফা
আন্তর্জাতিক সব ধরনের ফুটবল প্রতিযোগিতায় থেকে বহিষ্কার করা হলো রাশিয়াকে। যার ফলে ২০২২ বিশ্বকাপেও অংশগ্রহন করতে পারবে না রাশিয়া।

রাশিয়ার ইউক্রেনে হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) উয়েফার সঙ্গে এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে ফিফা।

চলতি বছরের শেষের দিকে কাতার বিশ্বকাপের জন্য মার্চে বাছাইপর্বের প্লে-অফে খেলার কথা ছিল রাশিয়ার পুরুষদের দল। এ ছাড়া নারী দল জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করেছে।

এ ঘোষণা ইউরোপীয় প্রতিযোগিতায় সম্পৃক্ত রাশিয়ান ক্লাবগুলোকেও ক্ষতিগ্রস্ত করবে৷

ফুটবলের বৈশ্বিক ও ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানায়, ফিফা ও উয়েফা আজ একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে সব রাশিয়ান দল-হোক জাতীয় প্রতিনিধি দল কিংবা ক্লাব দল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিফা এবং উয়েফার উভয় প্রতিযোগিতায় রাশিয়া নিষিদ্ধ থাকবে।

আগামী ২৪ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ সেমিফাইনালে পোল্যান্ডের সঙ্গে খেলার কথা ছিল রাশিয়ার। ফাইনালে জায়গা পেতে ২৯ মার্চ সুইডেন বা চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হতে পারত দেশটি। কিন্তু তাদের তিন সম্ভাব্য প্রতিপক্ষ জানিয়েছিল তারা ম্যাচ বর্জন করবে।

সূত্র : আলজাজিরা

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের