লন্ডনে রেলস্টেশনের নাম লেখা হলো বাংলায়

লন্ডনে রেলস্টেশনের নাম লেখা হলো বাংলায়
পূর্ব লন্ডনের একটি পাতাল রেলস্টেশনের নাম বাংলায় লেখা হয়েছে। যুক্তরাজ্যে বাংলায় কোনো রেলস্টেশনের নাম লেখার প্রথম ঘটনা এটি। টাওয়ার হ্যামলেটস এলাকার ওই স্টেশটির নাম হোয়াইটচ্যাপেল রেলস্টেশন। টাওয়ার হ্যামলেটস মূলত বাংলাদেশি অধ্যুষিত একটি এলাকা।

গত বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল থেকে লন্ডনের রেলস্টেশনটির নাম বাংলায় দেখা যায়। বিষয়কে অত্যন্ত গৌরবের ও ইতিহাস সৃষ্টিকারী অর্জন বলে মনে করছেন প্রবাসীরা।

তারা জানান, হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলায় লেখার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে ট্রান্সপোর্ট ফর লন্ডন অথরিটি (টিএফএল)। স্টেশনের একাধিক প্রবেশদ্বারে বাংলায় ‘হোয়াইটচ্যাপেল স্টেশন’ লেখার পাশাপাশি প্রবেশপথে ‘হোয়াইটচ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত’ লেখা শোভা পাচ্ছে।

এক বছরের বেশি সময় ধরে হোয়াইটচ্যাপেল স্টেশনের সংস্কারকাজ চলছে। হিথরো বিমানবন্দরের সঙ্গে দ্রুত যোগাযোগ প্রতিষ্ঠায় চালু হতে যাওয়া কুইন এলিজাবেথ লাইনের সংযোগ থাকছে এ রেলস্টেশনে। সংস্কারকাজ চলার সময় প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে এই স্টেশনের নাম বাংলায় লেখার দাবি ওঠে।

জানা গেছে, শ্যাডওয়েল এলাকার বাসিন্দা আবদুল কাইয়ূম চৌধুরী এ দাবি জানিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র, লন্ডনের মেয়র, স্থানীয় এমপিসহ টিএফএলের কাছে চিঠি লেখেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস দাবির পক্ষে ছিলেন। তবে লন্ডনের মেয়রের দপ্তর ও টিএফএল বাজেটস্বল্পতার যুক্তিতে দাবি নাকচ করে দেয়। তবে মেয়র বিগস স্থানীয় কাউন্সিলের পক্ষ থেকে খরচ বহন করার প্রস্তাব দিলে টিএফএল রাজি হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো