কালই জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করবে ইমরানের দল!

কালই জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করবে ইমরানের দল!
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) সব সদস্য আগামীকাল সোমবার জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। সিনিয়র পিটিআই নেতা এবং সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।



যদিও এর আগে শোনা যাচ্ছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে মনোনয়ন দিয়েছে সাবেক ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

সিনিয়র পিটিআই নেতা এবং সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, তার দল আগামীকাল (সোমবার) জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করবে যদি প্রধানমন্ত্রী হিসাবে পিএমএল-এন সভাপতি শেহবাজ শরীফের মনোনয়নের বিষয়ে দলের আপত্তির সুরাহা না হয়।

এদিকে, নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দলের সভাপতি শেহবাজ শরীফ তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য জাতীয় পরিষদের অধিবেশন আগামীকাল (সোমবার) স্থানীয় সময় দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে সোমবার সকাল ১১টায় জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা ছিল। তবে তা পিছিয়ে যায় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থানীয় সময় রোববার দুপুর ২টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে। দুপুর ৩টায় শুরু হবে ‘স্ক্রুটিনি’।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না