প্রথমবার এসেই চ্যাম্পিয়ন গুজরাট

প্রথমবার এসেই চ্যাম্পিয়ন গুজরাট
আইপিএলের ফাইনালে ১৩০ এর কম রান ডিফেন্ড করে জয়ের রেকর্ড একটাই। সেটা মুম্বাই ইন্ডিয়ান্সের দখলে। ২০১৭ আইপিএলের ফাইনালে ১৩০ রানের লক্ষ্য দিয়ে রাইজিং পুনে সুপারজায়ান্টসকে এক রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল মুম্বাই।

গুজরাট টাইটান্সের বিপক্ষে ১৩০ তোলার পর সেই রেকর্ডই যেন পুনরাবৃত্তি করতে চাইছিল রাজস্থান রয়্যালস। তবে শেষটা মন মতো হলো না। হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড নৈপুণ্যে ৭ উইকেটে হেরে ১৪ বছর পর ফাইনালে উঠেও শিরোপার স্বাদ বঞ্চিত হলো রাজস্থান।

দলটির দেয়া মাঝারি লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৯ রানেই ওপেনার ঋদ্ধিমান সাহাকে (৫) হারায় গুজরাট। দলীয় ২৩ রানে ফিরে যান উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড (৮)। এরপর ওপেনার শুভমান গিলের সঙ্গে দারুণ এক জুটি গড়ে গুজরাটের প্রাথমিক বিপর্যয় সামাল দেন অধিনায়ক হার্দিক।

তিনি ৩০ বলে ৩৪ রান করে ফিরে গেলেও ডেভিড মিলারকে নিয়ে ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে গুজরাটকে জিতিয়ে মাঠ ছাড়েন গিল। শেষ পর্যন্ত ৪৫ রানে অপরাজিত ছিলেন গিল। আর ৩২ রান করে তার সঙ্গী ছিলেন মিলার। রাজস্থানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা ও যুবেন্দ্র চাহাল।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো