বিশ্ব ব্যাংকের সামনে আনন্দ সমাবেশ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

বিশ্ব ব্যাংকের সামনে আনন্দ সমাবেশ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
আগামী ২৫ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের আনন্দ সমাবেশ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

জানা যায়, স্থানীয় সময় আগামী ২৪ জুন বিকেল ৩টায় এ আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান গণমাধ্যমে জানান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, সকল অঙ্গসংগঠন ও আওয়ামী লীগ সমর্থিত সকল প্রবাসীদের যথাসময়ে উপস্থিত থেকে আনন্দ সমাবেশকে সফল ও সার্থক করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালে পদ্মা সেতু প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকার এবং তার পরিবারের সদস্যদের নামে মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়েছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না