চাদে সোনার খনিতে সংঘর্ষ

চাদে সোনার খনিতে সংঘর্ষ
আফ্রিকার দেশ চাদের উত্তরাঞ্চলের একটি সোনার খনিতে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ২৩ ও ২৪ মে খনিশ্রমিকদের মধ্যে এ সংঘর্ষে প্রায় এক শ জনের মৃত্যুর কথা জানা গেছে। গত সোমবার (৩০ মে) এসব তথ্য জানান চাদের প্রতিরক্ষামন্ত্রী।

সোমবার চাদের প্রতিরক্ষামন্ত্রী দাউদ ইয়া ব্রাহিম বলেন, লিবিয়া সীমান্তের কাছে কৌরি বৌগোদি জেলার পাহাড়ি এলাকার একটি অবৈধ সোনার খনিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সহিংসতার ঘটনা নিয়ে তদন্ত করতে ও শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সোনার খনিতে একটি ‘ফ্যাক্ট-ফাইন্ডিং’ মিশন পাঠিয়েছে চাদ সরকার। সহিংসতার ঘটনায় অনেকের প্রাণহানি ও আহতের কথা জানালেও সংখ্যাটা কত, সেটা সরকারি কর্তৃপক্ষ জানায়নি।

প্রতিরক্ষামন্ত্রী দাউদ ইয়া ব্রাহিম বলেন, ‘প্রায় এক শ জনের মৃত্যুর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছি আমরা।’ তিনি বলেন, দেশের সব অবৈধ খনিতে খনন কার্যক্রম বাতিল করা হয়েছে। এসব খনি থেকে লোকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। সূত্র: রয়টার্স।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না