ব্যাংক চেয়ারম্যানদের সহযোগী প্রতিষ্ঠানে থাকার মেয়াদ বাড়ল

ব্যাংক চেয়ারম্যানদের সহযোগী প্রতিষ্ঠানে থাকার মেয়াদ বাড়ল
ব্যাংকের চেয়ারম্যান পরিচালকরা ওই ব্যাংকের ফাউন্ডেশন বা সহযোগী প্রতিষ্ঠানে থাকতে পারবেন না। যারা আছেন তাদের ৩০ জুনের মধ্যে পদত্যাগ করার কথা  থাকলেও দক্ষ লোক না পাওয়ায় এসময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ বুধবার (১ জুন) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, সাবসিডিয়ারিসহ ব্যাংকের অর্থায়নে গঠিত অন্যান্য কোম্পানি, প্রতিষ্ঠানের লাভ-ক্ষতি ও সংশ্লিষ্ট ঝুঁকি ব্যাংক কোম্পানিকেই বহন করতে হয়। উক্ত কোম্পানি বা প্রতিষ্ঠানসমূহ দক্ষতার সঙ্গে পরিচালনার বাধ্যবাধকতা রয়েছে।

ব্যাংকগুলো জানিয়েছে, নির্ধারিত সময়ে সাবসিডিয়ারি কোম্পানি এবং ব্যাংকের অন্যান্য কোম্পানি ও প্রতিষ্ঠানে দায়িত্বরত চেয়ারম্যান, পরিচালক ও সদস্যের পদ একসঙ্গে শূন্য করা হলে প্রতিষ্ঠান পরিচালনায় অভিজ্ঞতা ও দক্ষতার অভাব হবে। ফলশ্রুতিতে ব্যাংক আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার ঝুঁকিতে পড়বে। সার্বিক বিবেচনায় এসব পদ শূন্য করার সময় আগামী বছরের ৩০ জুন (২০২৩) পর্যন্ত বাড়ানো হলো।

গত ১১ মে কেন্দ্রীয় ব্যাংকের অপর নির্দেশনায় বলা হয়েছিল, কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বা পর্ষদ সদস্যদের সমন্বয়ে গঠিত পর্ষদের সহায়ক কমিটি যথা- নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত কোনো ব্যক্তি ওই ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বা ব্যাংকের অর্থায়নে গঠিত বা পরিচালিত কোনো প্রতিষ্ঠান বা ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ বা সদস্য হিসেবে থাকতে পারবে না। কোনো ব্যক্তি পরিচালনা পর্ষদ বা সদস্য হিসেবে থাকলে ৩০ জুনের পদত্যাগ বা অব্যাহতি গ্রহণ করে পদ শূন্য করতে বলা হয়েছিলো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি