নিউ লাইন ক্লোথিংসের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

নিউ লাইন ক্লোথিংসের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধ না করার অভিযোগে উঠেছে। এবিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিএসইসি কোম্পানিটির বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছে।

গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন, বিএসইসির উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, সহকারী পরিচালক মো. মেহেদী হাসান রনি ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-ব্যবস্থাপক গিয়াস উদ্দিন।

বিএসইসি সূত্রে জানা যায়, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিয়মানুযায়ী প্রদান না করার অভিযোগে নিউ লাইন ক্লোথিংসের বিরুদ্ধে তদন্ত করা প্রয়োজন বলে মনে করে কমিশন। যার ফলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ (১৯৬৯ সালের অর্ডিন্যান্স নং XVII) এর ২১ ধারা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ (১৯৯৩ সালের ১৫নং আইন) এর ১৭ক ধারা অনুযায়ী কোম্পানিটির বিরুদ্ধে কমিশন তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে।

কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের পরিশোধিত মূলধন ৭৮ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০.৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭.৮৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫১.৫২ শতাংশ শেয়ার রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন