Ortho Songbad আর্কাইভ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত
মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। আগামী ৯ জুলাই শনিবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জ্যোতির্বিদদের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

আবুধাবির মহাকাশ পর্যবেক্ষণ সংস্থা আল সাদেম অবজাভেটরির মতে, ২৯ জুন বুধবার দেশটিতে দেখা যাবে জিলহজ মাসের চাঁদ। তাই  ২৯ জুনই হবে জিলকদ মাসের শেষ দিন।

ফলে ৩০ জুন বৃহস্পতিবার হবে জিলহজ মাসের প্রথম দিন। জিলহজ মাসের ১০ তারিখ ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা উদযাপন করেন।  তাই ৯ জুলাই দেশটিতে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

মুল সাইট থেকে

পুজিবাজার