বিটকয়েন ২১ হাজার ডলার, ইথেরিয়ামের দাম কমেছে প্রায় ১০ শতাংশ

বিটকয়েন ২১ হাজার ডলার, ইথেরিয়ামের দাম কমেছে প্রায় ১০ শতাংশ
ব্যাপক পতনে ক্রিপ্টোর বিনিয়োগকারীরা হতাশায় রয়েছেন। একদিনেই ক্রিপ্টোর প্রধান মুদ্রা বিটকয়েনের দাম ১ হাজার ৮৯৯ ডলার কমে ২১ হাজার ৩৭১ ডলারে লেনদেন চলছে।

এসময় মার্কেটের অন্য মুদ্রাগুলোর দামও ব্যাপক হারে কমেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে, বিএনবির দাম ৭ দশমিক ৭ শতাংশ কমে ২৮৩ ডলারে লেনদেন চলছে। অপরদিকে ইথেরিয়ামের দাম ৯ দশমিক ৩০ শতাংশ কমে ১ হাজার ৭০০ ডলারে লেনদেন চলছে।

প্রধান মুদ্রা বিটকয়েনের দাম কমার প্রভাব প্রভাব পুরো ক্রিপ্টো বাজারে পড়েছে। ফলে ছোট বড় অন্য সব ডিজিটাল মুদ্রার দাম কমেছে।

বর্তমানে বিনিয়োগকারীরা ডিজিটাল সম্পদের ব্যবসায় ঝুঁকছেন। ব্যক্তিগত বিনিয়োগকারীদের পাশাপাশি প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও ক্রিপ্টোকারেন্সি কিনছে। প্রতিষ্ঠানগুলো এ বিনিয়োগকে প্রযুক্তি স্টকের মতো ঝুঁকির সম্পদ হিসেবে বিবেচনা করছে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে এল সালভাদর এবং পরবর্তীতে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ক্রিপ্টোকারেন্সি অনুমোদন দেয়। এল সালভাদর ঘোষণা দিয়ে বলেছিলো ভোক্তারা ডলারের পাশাপাশি সমস্ত লেনদেনে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পারবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না