চীনের করোনা ভ্যাকসিনের পরীক্ষায় আশাব্যঞ্জক ফল

চীনের করোনা ভ্যাকসিনের পরীক্ষায় আশাব্যঞ্জক ফল
চীনের তৈরি সম্ভাব্য কোভিড-১৯ এর একটি ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ভ্যাকসিনটির পরীক্ষায় সুরক্ষা এবং কার্যকারিতার ক্ষেত্রে আশাব্যঞ্জক ফল মিলেছে বলে বুধবার জানিয়েছে চীনের ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ (সিনোফার্ম)।

চীনের ন্যাশনাল বায়োটেক গ্রুপের (সিএনবিজি) সিনোফার্মের সঙ্গে যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে করোনার উৎপত্তিস্থল উহানে অবস্থিত দেশটির গবেষণা প্রতিষ্ঠান উহান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস।

গত ১২ এপ্রিল ১৮ থেকে ৫৯ বছর বয়সী এক হাজার ১২০ জন স্বেচ্ছাসেবীর শরীরে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। পরীক্ষায় ভ্যাকসিনটির সুরক্ষার রেকর্ড ভালো পাওয়া গেছে। এছাড়া ক্লিনিক্যাল ট্রায়ালে ভ্যাকসিনটির তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

স্বেচ্ছাসেবীদের দেহে ভিন্ন প্রক্রিয়ায় ও ডোজের দুটি ইনজেকশন দেয়া হয়। এতে তাদের দেহে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে উচ্চ মাত্রার অ্যান্টিবডি তৈরি হয়।

১৪ থেকে ২১ দিনের ব্যবধানে মাঝারি মাত্রার ডোজের দুটি ইনজেকশন যাদের দেয়া হয়েছিল; তাদের দেহে নিষ্ক্রিয় অ্যান্টিবডির সেরোকনভার্সন ৯৭ দশমিক ৬ শতাংশে পৌঁছায়। অন্যদিকে ২৮ দিনের ব্যবধানে যাদের ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়েছিল তাদের দেহে নিষ্ক্রিয় অ্যান্টিবডির সেরোকনভার্সন পুরোপুরি একশ ভাগে পৌঁছায়।

করোনার এই ভ্যাকসিনটির চূড়ান্ত ধাপের পরীক্ষা চীনের বাইরে চালানোর প্রক্রিয়ায় অন্যান্য দেশের সহযোগিতা চায় সিএনবিজি। বিশ্বের বেশ কয়েকটি কোম্পানি ও গবেষণা প্রতিষ্ঠান চীনের ন্যাশনাল বায়োটেক গ্রুপের ভ্যাকসিনটির পরীক্ষায় সহায়তায় রাজি হয়েছে।

ইতোমধ্যে চীনা এই কোম্পানি ভ্যাকসিন উৎপাদনের জন্য উচ্চ-স্তরের বায়ো সেফটিযুক্ত কারখানা তৈরি করেছে, যা ভ্যাকসিনটির জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিন সরবরাহ নিশ্চিতে সহায়তা করতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না