ব্যাংকের নিজস্ব উৎস থেকে রফতানি বিল পরিশোধের সুযোগ

ব্যাংকের নিজস্ব উৎস থেকে রফতানি বিল পরিশোধের সুযোগ
বৈদেশিক মুদ্রার লেনদেনকারী অনুমােদিত ডিলার (এডি) ব্যাংকগুলো নিজস্ব তহবিল থেকে রফতানি বিল পরিশোধ করতে পারবে। এতদিন শুধুমাত্র অফশোর ব্যাংকিং ইউনিট থেকে এই বিল পরিশোধের সুযোগ ছিল।

অফশোর ব্যাংকিংয়ের নিয়মনীতির কারণে রফতানি বিল পরিশোধে সমস্যা হচ্ছিল। তাই রফতানি খাতকে উদ্বুদ্ধ করতে কেন্দ্রীয় ব্যাংক এই সুবিধা দিল।

রোববার (২১ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে প্রকাশিত এক সার্কুলারের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সার্কুলারের বলা হয়, এখন থেকে এডি ব্যাংকগুলো নিজস্ব উৎস থেকে রফতানি বিল পরিশোধ করতে পারবে।কিন্তু অফশোর ব্যাংকিংয়ের তহবিল ছাড়া অন্য উৎস থেকে এই বিল পরিশোধের কোনো অনুমতি ছিল না এতদিন। এই বিল পরিশোধের বাইরের খাতে টাকা ব্যায় না করারও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি