“ভিন্ন দেশ থেকে জ্বালানি-খাদ্য আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই"

“ভিন্ন দেশ থেকে জ্বালানি-খাদ্য আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই"
সার, খাদ্য ও তেল আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই,  যার ফলে ভিন্ন কোনো দেশ থেকে চাইলেই বাংলাদেশ এসব আমদানি করতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বুধবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরপরবর্তী অভিজ্ঞতা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘‘মার্কিন আন্ডার সেক্রেটারি জে ডব্লিউ ফারনান্দেজ ও সহকারী আন্ডার সেক্রেটারির সঙ্গে বৈঠক করেছি। তখন আলোচনায় ফারনান্দেজ বলেন, ‘সার, খাদ্য ও তেলের মতো কিছুতে স্যাংশন (নিষেধাজ্ঞা) নেই।’ আমি জানতে চেয়েছিলাম, ‘আমরা কি ভিন্ন সোর্স থেকে তেল আনতে পারবো? উনি চুপ ছিলেন। তাতে আমার মনে হয়েছে, তিনি ইতিবাচক।’’

যুদ্ধের কারণে রাশিয়া থেকে বেশকিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। তাতে আমদানি ব্যয় বেড়েছে। বেড়েছে খাদ্য ও জ্বালানির দামও। তবে এ মুহূর্তে সার, খাদ্য ও তেলে কোনো নিষেধাজ্ঞা নেই এবং আমদানিতে বাধা নেই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা