চিনির কেজি ১০০ টাকা ছুঁই ছুঁই

চিনির কেজি ১০০ টাকা ছুঁই ছুঁই

সময়ের সাথে তাল মিলিয়ে বেড়েই চলছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এরমধ্যে সরকারের ঘোষণা ছাড়া গত তিন-চার দিনের ব্যবধানে বাজারে বেড়েছে চিনির দাম। পাঁচ-আট টাকা বেড়ে প্রতি কেজি চিনির দাম এখন ১০০ টাকা ছুঁই ছুঁই।





গত সপ্তাহে খুচরা বাজারে প্রতিকেজি চিনির দাম ছিল ৮৪ থেকে ৮৮ টাকা। আজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়।





ব্যবসায়ীরা বলছেন, আগে ৫০ কেজির চিনির বস্তা কিনতেন ৪২০০ থেকে সর্বোচ্চ ৪৩০০ টাকায়। দুইদিন আগে চিনি কিনতে হয়েছে ৪৫০০ টাকায়। তবে প্যাকেট জাত চিনির দাম গত এক সপ্তাহে বাড়েনি। সেগুলো প্যাকেটের গায়ে লেখা দামেই (৯৫ টাকা) বিক্রি হচ্ছে।





এদিকে চিনির দামের প্রভাব পড়েছে চা দোকানগুলোতে। চিনির দাম বাড়ার অজুহাতে ৫ টাকার চা এখন ৮-১০ টাকায় বিক্রি হচ্ছে। রাস্তার ধারের ২৫০ গ্রাম খোলা দুধ আগে বিক্রি হতো ২০ টাকায়। চিনির দাম বাড়ার কথা বলে দোকানিরে তা এখন বিক্রি করছেন ২৫ টাকায়।





অর্থসংবাদ/কেএ


আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান